Admission Going On. For any Query Please Contact: +8801313 400 600, +8801313037070, +8801313037071, +8801313037078

উদ্যোক্তা দক্ষতা ও নেতৃত্ব বিকাশে আইএসইউতে ‘বিজভেঞ্চার ২০২৬’ অনুষ্ঠিত

...

শিক্ষার্থীদের উদ্ভাবনী ব্যবসায়িক ভাবনা ও উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হয়েছে ‘বিজভেঞ্চার ২০২৬’।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে আইএসইউ বিজনেস ক্লাবের উদ্যোগে ‘লার্ন-কানেক্ট-লিড’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী এই বিজনেস ফেস্ট আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউর উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। আয়োজনে শিক্ষার্থীরা নিজস্ব স্টল পরিচালনা করে পণ্য নির্বাচন, মূল্য নির্ধারণ, বাজারজাতকরণ, বিক্রয় এবং গ্রাহকসেবাসহ ব্যবসা পরিচালনার নানা দিক হাতে-কলমে শেখার সুযোগ পান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান বলেন, “আজকের এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাধীন ব্যবসা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা বিকশিত হবে। দক্ষ ও দূরদর্শী ব্যবসায়িক নেতৃত্ব তৈরিতে আইএসইউ বিজনেস ক্লাব 'উদ্যোক্তা তৈরির পাওয়ার হাউজ' হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এইচটিএম কাদের নেওয়াজ বলেন, নতুন নতুন আইডিয়া ও প্রযুক্তির আধুনিক ব্যবহার কীভাবে ব্যবসাকে সমৃদ্ধ করে, শিক্ষার্থীরা এই মেলা থেকে সে বিষয়ে বাস্তব ধারণা লাভ করছে। এ ছাড়া আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক জোর দিয়ে বলেন, কেবল চাকরি খোঁজা নয়, বরং নতুন কর্মসংস্থান সৃষ্টির মানসিকতা গড়ে তোলাই বর্তমান সময়ের সবচেয়ে বড় তাগিদ।

বিজভেঞ্চার ২০২৬-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন খাবার, পোশাক ও হস্তশিল্পের স্টল সাজিয়ে সেলস স্ট্র্যাটেজি, ব্র্যান্ডিং ও কাস্টমার রিলেশনশিপ প্র্যাকটিস করার অভিজ্ঞতা অর্জন করেন। দলগত কাজ ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার এই চর্চা ভবিষ্যতে আত্মকর্মসংস্থান তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে মত জানান অংশগ্রহণকারীরা।

উৎসবমুখর এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. মুহম্মদ কামরুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।